শ্রীমঙ্গলে মাছ বিক্রেতার কাছ থেকে কচ্ছপ উদ্ধার, অবমুক্ত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে মাছ বিক্রেতার কাছ থেকে কচ্ছপ উদ্ধার, অবমুক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০৫:০৭:৪৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে মাছ বিক্রেতার কাছ থেকে কচ্ছপ উদ্ধার, অবমুক্ত

ছবি সংগৃহীত


মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর সময় একটি গ্রামের মাঝে এক মাছ বিক্রেতার মাছ বিক্রি দেখতে থামেন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা। মাছ বিক্রেতার কাছে মাছের সাথে একটি কচ্ছপ এর বাচ্চা দেখতে পেয়ে মাছ বিক্রেতাকে অনেক বুঝানোর পরও যখন প্রাণীটি উদ্ধার করতে পারছিলেন না তখন পকেটের ১০০ টাকা দিয়ে প্রাণীটি কিনে নিলেন তিনি। পরে বন বিভাগের সাথে যোগাযোগ করে গতকাল সোমবার (২৬ জুন) প্রাণীটি অবমুক্ত করেন তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর এলাকা থেকে গত শুক্রবার প্রাণীটি উদ্ধার করেন কাজল হাজরা।

কাজল হাজরা একজন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় কাজ করা সংগঠনগুলোর সাথে তাকে প্রায়ই বিভিন্ন জায়গায় ছুটে যেতে দেখা যায়। অনেক বার শিকারিদের হাত থেকে প্রাণীদের বাঁচাতে নিজের পকেটের টাকা খরচ করে বন্যপ্রাণী কিনে অবমুক্ত করতে দেখা গেছে তাকে। সর্বশেষ গত ২৪ মে কাজল হাজরার প্রচেষ্টায় দুটি ডাহুক পাখির বাচ্চা শিকারির হাত থেকে রক্ষা পেয়েছিলো।

কাজল হাজরা বলেন, গত শুক্রবার উপজেলার রামনগর এলাকায় এক মাছ বিক্রেতার মাছের সাথে কচ্ছপের বাচ্চাটি দেখতে পাই। মাছ বিক্রেতাকে প্রাণিটি কেন এনেছেন জিজ্ঞেস করলে বলে অনেকে নাকি সখ করে এই কচ্ছপের বাচ্চা বাসায় রাখে তাই বিক্রির জন্য এনেছেন। পরে আমি মাছ বিক্রেতাকে বুঝিয়ে বলি যে এটি একটি বন্যপ্রাণী। এটা ধরা ও বিক্রি করা অপরাধ। দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে। পরে মাছ বিক্রেতাকে ১০০ টাকা দিয়ে প্রাণীটি আমার কাছে নেই। এবং বন বিভাগকে জানাই এবং স্থানীয় একজনের বাসায় প্রাণীটি রাখি। আজ বন বিভাগের পরামর্শে প্রাণীটি অবমুক্ত করি। এই প্রাণীটি লেকের পানিতে নামার সাথে সাথে পানির নিচে ডুব দিয়ে সাতার কাটছিল। দেখতে অনেক ভালো লেগেছে। আমাদের বন্যপ্রাণী ও প্রকৃতিকে বাঁচাতে সবাইকে লড়াই করতে হবে।

মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কচ্ছপের বাচ্চাটি কাজল হাজরা মাছ বিক্রেতার কাছ থেকে উদ্ধার করে আমাকে জানায়। পরে আজ সোমবার বিকেলে প্রাণীটিকে কমলগঞ্জের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরি লেকে অবমুক্ত করা হয়েছে। কাজল হাজরা এর আগেও কয়েকবার বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করেছে। আমাদের বন্যপ্রাণী রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে। আপনার আশেপাশে কোন বন্যপ্রাণী আহত হলে বা লোকালয়ে চলে আসলে তাকে হত্যা বা তাড়া  না করে বন বিভাগকে জানালে আমরা প্রাণীটি উদ্ধার করবো।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি