বানিয়াচংয়ে শরীফখানী যুব সমাজের উদ্যেগে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ PM

বানিয়াচংয়ে শরীফখানী যুব সমাজের উদ্যেগে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ১২:৫২:১৯ PM

বানিয়াচংয়ে শরীফখানী যুব সমাজের উদ্যেগে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে শরীফখানী যুব সমাজের উদ্যেগে চ্যাম্পিয়ানশীপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ নর্থ ওয়ারিয়র্সকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ভাই ব্রাদার্স টিম। গতকাল ৩রা জানুয়ারি (শুক্রবার) উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এর শরীফখানী মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উপজেলার সাবেক ফুটবলার স্বপন মিয়া ও তার দুই সহযোগীর পরিচালনায় শরীফখানী যুব সমাজের এই চ্যাম্পিয়ানশীপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ সম্পন্ন হয়।

 খেলা শেষে বিজয়ীদলকে পুরস্কার তোলেদেন আমন্ত্রীত আতিথিবৃন্দ। এতো সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পাশে থাকার জন্য অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মঈন ফাউন্ডেশন এর কর্ণধার সৈয়দ আবু সাঈদ ফরহাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, বানিয়াচং অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসাইন, সাংবাদিক আকিকুর রহমান রুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিপ্পন, মঈন ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ইউপি সদস্য মতিউর রহমান মতু প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান