জামালগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ PM

জামালগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৩:৫৯:৩১ PM

জামালগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

সংগৃহিত


সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসিন কবির। ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুর রব এবং জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ বি এম মাছুম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. খাতিবুন নেছা এবং সমাজসেবক এম আল-আমিন।

স্বাগত বক্তব্য দেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সদস্য এহসানুল হক আলাউদ্দিন। এছাড়া চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী জাইমা মোসফিরাত বক্তব্য রাখে।

এ সময় উপস্থিত ছিলেন কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বিনাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তালুকদার, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছমিন নাহার, ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সহসভাপতি ফয়জুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ৩০ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এদিকে, অনুষ্ঠানে ইউকে প্রবাসী সাইফুল ইসলাম ও গ্রিসপ্রবাসী হাদিউল ইসলাম স্বদেশে আগমন উপলক্ষে তাদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ