মাধবপুরে সাংবাদিককে হু ম কির অ ভি যো গ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ PM

মাধবপুরে সাংবাদিককে হু ম কির অ ভি যো গ

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০১:৩৫:৩১ AM

মাধবপুরে সাংবাদিককে হু ম কির অ ভি যো গ


হবিগঞ্জের মাধবপুরে লোহার গেট বানিয়ে বেড়া দিয়ে সরকারি রাস্তার কালভার্ট দখল করার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

হুমকির শিকার ওই সাংবাদিকের নাম মুজাহিদ মসি। তিনি কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি। প্রতিকার পেতে সাংবাদিক মসি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে মাধবপুর থানায় একটি জিডি করেছেন।

জানা যায়, উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামের মধ্যপাড়া মহল্লার রিনা বেগম (৪০) সরকারি রাস্তার কালভার্ট দখল করে লোহার গেট তৈরি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর প্রতিবাদ করলেও কোনো প্রতিকার হয়নি। এ নিয়ে প্রতিবেদন প্রচার করায় বৃহস্পতিবার সাংবাদিক মসিকে ফোনে হুমকি দেওয়া হয়। হুমকির অডিও রেকর্ড এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। 

সাংবাদিক মুজাহিদ মসি বলেন, সত্য প্রতিবেদন করায় চঞ্চল্যকর জনদুর্ভোগ আমার প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছিল। তাই অপকর্মের হোতারা আমাকে হুমকি দিয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রিনা আক্তার বলেন, সাংবাদিক, পুলিশ ও ইউএনও সবাই একই ধরনের লোক। টাকা দিয়ে সবাইকে কেনা যায়। আমি ওই সাংবাদিককে ফোন দিয়ে যা বলার বলেছি। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকি। দ্রুত ওই জিডির প্রসিকিউশন দেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর