আজমিরীগঞ্জে অজিত সূত্রধর হ ত্যা কা ণ্ডে মা ম লা দায়ের
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ PM

আজমিরীগঞ্জে অজিত সূত্রধর হ ত্যা কা ণ্ডে মা ম লা দায়ের

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০২:৪০:৪৮ AM

আজমিরীগঞ্জে অজিত সূত্রধর হ ত্যা কা ণ্ডে মা ম লা দায়ের

প্রতীকী ছবি


হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সম্পদের হিসাব নিয়ে বিরোধের জের ধরে অজিত সূত্রধর নামে এক ব্যক্তিকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। গত সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এলাকার চরবাজারের চন্দন চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় অজিত সূত্রধরের ভাই অভিমন্যু সূত্রধর বাদী হয়ে একই গ্রামের বাসিন্দা মৃত গোপেন্দ্র দেবের পুত্র গণোত্তম দেব চুম্বককে (৪৮) প্রধান আসামি রেখে মোট ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে রোববার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- মৃত নির্মলেন্দু হোমরায়ের পুত্র আশুতোষ হোমরায় বুদ্ধ (৫০), মৃত রাজকুমার সূত্রধরের পুত্র রাকেশ সূত্রধর বৈরাগী (৫৫), মৃত চুনীলাল চৌধুরীর পুত্র চন্দন চৌধুরী (৪৫), মৃত নির্মলেন্দু হোমরায়ের পুত্র নীলোৎপল হোমরায় লিটন (৪৬), মৃত তরনী সূত্রধরের পুত্র রঞ্জিত সূত্রধর (৬০), মৃত চন্দ্র দে রায়ের পুত্র আশীষ দে রায় (৪০), মৃত সুধীর চৌধুরীর পুত্র সন্তোষ রঞ্জন চৌধুরী (৬০), মৃত মনীন্দ্র দেবের পুত্র রতন দেব (৩৫), মৃত ভানু দেবের পুত্র বাসব দেব (৩০), রাকেশ সূত্রধর বৈরাগীর পুত্র রাংকু সূত্রধর (৩০) ও মৃত নগেন্দ্র দেবের পুত্র প্রদীপ দেব (৩৫)। এ ছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জন রয়েছেন আসামির তালিকায়।

মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামের বাসিন্দা মৃত আনন্দ সূত্রধরের পুত্র অজিত সূত্রধরের সঙ্গে একই গ্রামের বাসিন্দা গণোত্তম দেব চুম্বক গংদের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সম্পদের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সালিশ-বৈঠকের আয়োজন করা হলে প্রতিপক্ষের লোকজন ওই বৈঠকে উপস্থিত হয়নি। ঘটনার দিন একই গ্রামের বাসিন্দা মৃত চুনীলাল চৌধুরীর পুত্র ও চরবাজারের লোহার দোকানের মালিক চন্দন চৌধুরী তার ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে নেন অজিত সূত্রধরকে। মামলায় উল্লেখিত আসামিগণ অজিত সূত্রধরকে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে আটক করে রাখেন। এক পর্যায়ে তারা অজিত সূত্রধরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করতে থাকেন। এর প্রতিবাদ করলে প্রধান আসামি গণোত্তম দেব চুম্বকের নির্দেশে উল্লেখিত আসামিরা অজিত সূত্রধরকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় অজিতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তা বার্তা/আরআর