মাধবপুরে অ বৈ ধভা বে মাটি উ ত্তো ল ন: জরিমানা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ PM

মাধবপুরে অ বৈ ধভা বে মাটি উ ত্তো ল ন: জরিমানা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৮:৪৩:২৬ AM

মাধবপুরে অ বৈ ধভা বে মাটি উ ত্তো ল ন: জরিমানা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার  (৬ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার বহরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।

এসময় উল্লেখিত এলাকার আব্দুল আজিজ এর পুত্র আব্দুল হাকিম (৩৬)কে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগীতা করেন মাধবপুর থানার একদল চৌকস পুলিশ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার