মাধবপুরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ PM

মাধবপুরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৬:৩১:০৬ AM

মাধবপুরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং ধর্মঘর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ধর্মঘর ইউনিয়ন যুবদলের সভাপতি জমশের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সদস্য সচিব কবির খান চৌধুরী, মুখলেছুর রহমান সোহেল, মাসুদুর রহমান মাসুক, বজলুল রহমান ভূইয়া, আবিদ মাস্টার, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আদাঐর ইউনিয়ন যুবদলের সভাপতি কাইয়ুম সর্দার, হামিদুর রহমান প্রমূখ। 

জৈন্তাবার্তা / জারা