ছবি: নিজস্ব
" কৃষি সমৃদ্ধ " সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৫৩ জন কৃষকের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ , ফলের চারা, নেট জাল, জৈব সার, বীজ সংরক্ষণ করার পাত্র ও সাইনবোর্ড স্থাপন উপলক্ষে উপকরণ বিতরণ করা হয় ।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এর নেতৃত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন , উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিধান দেব নাথ , উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল , মোঃ জুবায়ের আহমেদ ,শামসুন্নাহার বেগম , মোহাম্মদ জহুরুল ইসলাম ,মোঃ আলী হোসেন, তাপস দেব নাথ , ছানা উল্লা শামীম ,শাহ আলম , রাকেশ মজুমদার , শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ ।
এদিকে ২০২৪- ২৫ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন উপলক্ষে উপজেলার পৌরশহর ও ইউনিয়নে ৫৩ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে সাইনবোর্ড , পুষ্টি বাগান ঘেরা- বেড়ার জন্য নেট জাল , ১৩ রকমের বিভিন্ন জাতের সবজি বীজ , ৬ টি ফলের কলমি চারা ( আম, পেয়ারা , বড়োই , লেবু , পেঁপে ) , ৫০ কেজি (১ বস্তা) জৈব সার , বীজ সংরক্ষণ করার জন্য ১ টি পাত্র , দেওয়া হয়েছে ।
জৈন্তাবার্তা / জারা




