ফাইল ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস এর সরকারি মোবাইল নম্বর, হোয়াটস্যাপ (হ্যাক) করে টাকা দাবির ঘটনা ঘটেছে।
আজ (২৭ জানুয়ারি) সোমবার সাড়ে ১১ টার দিকে হ্যাকাররা বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করেন।
টাকা চাওয়ার বিষয়টি জানতে পেরে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পাশাপাশি এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস সবাইকে সতর্ক থাকার আহবান জানান এবং আরও বলেন,খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হচ্ছে । কেউ যেন ভুল করে কোন প্রতারকের খপ্পরে না পড়েন । কেউ যেন (০১৭৩০৩৩১১৩৮)উল্লেখিত নম্বরে কোন টাকা - পয়সা লেনদেন না করেন। তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট দিয়ে থানায় জিডি করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
জৈন্তাবার্তা / জারা




