শায়েস্তাগঞ্জে গাড়ির চা*পায় মোটরসাইকেল আরোহী নি হ ত
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ PM

শায়েস্তাগঞ্জে গাড়ির চা*পায় মোটরসাইকেল আরোহী নি হ ত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ১২:৪৫:২৯ PM

শায়েস্তাগঞ্জে গাড়ির চা*পায় মোটরসাইকেল আরোহী নি হ ত

প্রতীকী ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মোটরসাইকেল আরোহী শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীর গাঁও গ্রামের কদ্দুস মিয়ার ছেলে টিটন মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে বের শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে নুরপুর এলাকায় অজ্ঞাত  একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে টিটন মিয়া গুরুতর আহত হন।  এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে রেফার করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে পথিমধ্যে টিটন মিয়া মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুস শহীদ। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আহত টিটন মারা গেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা