মাধবপুরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ AM

মাধবপুরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ০১:০৬:১৭ AM

মাধবপুরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন


জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে দেশব্যাপী 'স্ট্যান্ড ফর এনআইডি' কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলালের নেতৃত্বে উপজেলা পরিষদ কম্পাউন্ডের মেধা বিকাশ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

মানববন্ধন চলাকালে কর্মকর্তা-কর্মচারীরা "দাবি মোদের একটাই, ইসির অধীনে এনআইডি চাই", "এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়'', "ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি", "ভোট চুরির রাস্তা ছাড়, এনআইডি স্বাধীন কর" ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

ভোট চুরির রাস্তা ছাড় এমন কথা কাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করা হলে মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল বলেন, 'নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা