লাখাইয়ে ধলেশ্বরী ম্যানেজারের বিরুদ্ধে জমিতে পানি না দেওয়ায় অ ভি যো গ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ PM

লাখাইয়ে ধলেশ্বরী ম্যানেজারের বিরুদ্ধে জমিতে পানি না দেওয়ায় অ ভি যো গ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৪/২০২৫ ১১:২৫:৫৭ AM

লাখাইয়ে ধলেশ্বরী ম্যানেজারের বিরুদ্ধে জমিতে পানি না দেওয়ায় অ ভি যো গ

ছবি: নিজস্ব


 লাখাই উপজেলার ধলেশ্বরী মাঠি কাটা ইরি বোরো সেচ প্রকল্পের ম্যানেজার মোঃ আনু মিয়া জমিতে সময়মত পানি না দেওয়ায় প্রচন্ড খরায় জমির ফসল মরে যাওয়ার ক্ষতিপূরণ পাওয়া জন্য  দাবি করেছেন কৃষকরা। 

লাখাই উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লেখিত অভিযোগ জানা যায় লাখাই উপজেলার রুহিতন্সী মৌজায়  ধলেশ্বরী ও মাঠি কাটা ইরিবোরো সেচ প্রকল্পের ম্যানেজার হিসাবে রুহিতনসী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আনু মিয়া কে উপজেলা সেচ প্রকল্প  কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ দেওয়া হয়। উক্ত সেচ প্রকল্পের ম্যানেজার হিসাবে আনু মিয়া নিয়োগ পাওয়ার পর মাঠের কৃষকগণ তাহার দুর্নীতি মূলক কর্মকান্ড ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে তলব করা হয়। এরপরও সেচ প্রকল্পের ম্যানেজার আনু মিয়া ক্ষান্ত না হয়ে প্রকল্প এলাকার জমিতে সময়মত পানি না দেওয়ায় প্রচন্ড খরার কারণে জমির ফসল ধান গাছ  মারা গেছে এতে সহস্রাধিক মন ধানের ক্ষতি সাধন হয়।

লাখাই উপজেলা কৃষক দলের সভাপতি কামাল উদ্দীন চৌধুরী বলেন সরেজমিনে ফসলী জমিতে  গিয়ে দেখেছি পানির অভাবে  অনেক জমির ধান গাছ মারা গেছে। লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান মিজান  সাথে  আলাপকালে তিনি বলেন  কৃষকের অভিযোগ বিআরডিসি দেখবে তিনি আরো বলেন জমিতে পানি না থাকায় এলাকা  অনেক জমিতে ধানের শীষ বের হচ্ছে না এতে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে । 

এ বিষয়ে উপজেলার পূর্ব রুহিতলী গ্রামের কৃষক মরাজুল ইসলাম, মোঃ সাহার উদ্দিন, ফখরুল মিয়া, মোঃ রাহিমুল চৌধুরী বলেন  সরেজমিনে তদন্ত পূর্বক আনু মিয়ার নিকট  হইতে ক্ষতিপূরণ আদায়ের করে  আইনগত ব্যবস্থা গ্রহণ দাবী জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক