প্রতিবন্ধী নারী ধ র্ষ ণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রে ফ তা র
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ PM

প্রতিবন্ধী নারী ধ র্ষ ণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ০৯:৩৮:১৪ AM

প্রতিবন্ধী নারী ধ র্ষ ণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমীন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির আইসি গোলাম মোস্তুফার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রাম থেকে রুহুল আমীনকে গ্রেপ্তার করে।

রুহুল আমীন বীরসিংহপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে। একই ইউনিয়নের দেবপুর গ্রামের ধর্ষণের শিকার নারীর (৩০) মা তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগের বরাতে জানান,শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী ওই নারী তার বৃদ্ধ বাবা মায়ের সাথে বাড়িতে থাকতো। গত ৮ এপ্রিল রাত ১০টায় মেয়েকে একা ঘরে রেখে পিতামাতা পাশের ঘরে গিয়েছিলেন।

এই সুযোগে রুহুল আমীন ঘরে ঢুকে প্রতিবন্ধী ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে চিৎকার শুনে ওই নারীর  পিতামাতা পাশের ঘর থেকে এসে তাকে রক্ষা করেন। এ সময় রুহুল আমীন পালিয়ে যান।

ওসি আরও জানান, মেয়েটির মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রুহুলকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক