হবিগঞ্জের বাহুবলে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার নন্দনপুর বাজার ও শনিবার (১২ এপ্রিল) সকালে স্নানঘাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কাজীহাটা গ্রামের সুন্দর আলীর ছেলে লামাতাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক ও উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের সুন্দর আলীর ছেলে স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি তবারক আলী। আটকের পরে তাদেরকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
জৈন্তা বার্তা/আরআর




