আজমিরীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রে*ফতারের দাবিতে মা ন ব ব ন্ধ ন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ PM

আজমিরীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রে*ফতারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৫ ০৪:৪৫:০৩ AM

আজমিরীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রে*ফতারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৯ হত্যা মামলার চার্জভুক্ত আসামী আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান মেম্বারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নোয়াগর গ্রামবাসী৷

আজ শনিবার ( ১২ এপ্রিল) দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

নোয়াগর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ তালুকদারের.সভাপতিত্বে ও বিএনপি নেতা আক্তার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজিদুর রহমান সাজু, শাহজাহান উজ্জ্বল, জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমেদ, নোয়াগর গ্রামের বিএনপি নেতা লেদু মিয়া, লতিফ মেম্বার, মশু মিয়া, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ তালুকদার, আজমিরীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সম্রাট রাহি রহমান, আজমিরীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ প্রমূখ৷

মানববন্ধনে বক্তারা বলেন- গত ৬ মাস ধরে গ্রামবাসী গ্রেফতারের দাবি জানিয়ে আসলেও এখনো গ্রেফতার করা হয়নি৷ গত অক্টোবর মাসে তাকে গ্রেফতারের দাবিতে গ্রামবাসী মানববন্ধনও করে৷ কিন্তু তাকে গ্রেফতার করা তো দুরের কথা উল্টো এখন  এলাকায় দাপটের সহিত চলাফেরা করছে দাঙ্গাবাজ শাহজাহান৷ নিজেকে বাচাতে সে নোয়াগর গ্রামে নতুন করে দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করছে৷ যে কোন মুহুর্তে নোয়াগর গ্রামে সংঘর্ষের আশংকা রয়েছে৷ ৯ হত্যা মামলার আসামী শাজাহানকে ধরতে পুলিশের কোনো তৎপরতাও লক্ষ করা যাচ্ছে না৷

নোয়াগর গ্রামের লোকজনের অভিযোগ- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক মেম্বার শাহজাহান মিয়া গত ১৫ বছরে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে নোয়াগর গ্রামের সাধারণ মানুষের উপর নানা অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন৷ নিরীহ মানুষদেরকে তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন৷ আওয়ামীলীগের দলীয় প্রভাব বিস্তার করে তিনি নোয়াগর গ্রামবাসীর ফান্ডের বিভিন্ন জলাশয়ের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন৷ গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের দিন বানিয়াচংয়ে ৯ হত্যাকান্ডের ঘটনার মামলার তিনি অন্যতম চার্জভুক্ত আসামী৷ এছাড়াও তার বিরুদ্ধে গ্রামের আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে৷ গত সরকারের আমলে র্যাবের হাতেও সে কয়েকবার গ্রেফতার হয়েছে৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ হত্যা মামলার আসামি হয়েও আওয়ামীলীগ নেতা শাহজাহান মেম্বার এখনো দাপটের সহিত নোয়াগর গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক