নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুকুল গ্রেফতার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ PM

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুকুল গ্রেফতার

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ০৯:৫৫:২৬ AM

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুকুল গ্রেফতার

ছবি: নিজস্ব


হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫৫) নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে মুকুলকে গ্রেফতার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক