হবিগঞ্জের ২ কৃষককে ভারতে নি র্যা ত ন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ PM

হবিগঞ্জের ২ কৃষককে ভারতে নি র্যা ত ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১০:০৪:৫৭ AM

হবিগঞ্জের ২ কৃষককে ভারতে নি র্যা ত ন

ফাইল ছবি


হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

মাধবপুর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রবিবার (২০ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই কিছু লোক বাংলাদেশি দুই কৃষককে মারধর করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও তাদের মারধর করা হয়।

ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)। 

জানা গেছে, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে রবিবার বিকেল পৌনে ৬টার দিকে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করে। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ