মাধবপুরে গরু চো*র সন্দেহে তিন যুবককে পুলিশে দিল এলাকাবাসী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ PM

মাধবপুরে গরু চো*র সন্দেহে তিন যুবককে পুলিশে দিল এলাকাবাসী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১১:০৬:০৫ AM

মাধবপুরে গরু চো*র সন্দেহে তিন যুবককে পুলিশে দিল এলাকাবাসী

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে গরু চোর সন্দেহে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার সুলতানপুর গ্রামবাসী তাদের আটক করে গাছের সঙ্গে রশি  দিয়ে বেঁধে রাখলে।

সংবাদ পেয়ে কাশিনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে  দেখতে পায় এলাকাবাসী গরু চোর সন্দেহে তিন যুবককে আটক করে বেঁধে রাখে। তবে তারা গরু চুরির সঙ্গে জড়িত কিনা পুলিশ এখনও নিশ্চিত নয়।  মারধরের শিকার হবে এজন্য তিনজনকে উদ্ধার করে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাশিমনগর ফাঁড়ির আইসি ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল হামিদ এর ছেলে আল আমিন, বরুড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে পারভেজ মিয়া ও একই গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল মিয়া।

স্থানীয়রা জানান, উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নে গত এক সপ্তাহে ৮টি গরু চুরি হয়েছে। বুধবার সকালে জঙ্গলে বাঁধা অবস্থায় দুটি গরু উদ্ধার করা হয়। এরপরই আল আমিন, পারভেজ মিয়া ও শাকিল মিয়াকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ এ বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ