সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০২:৩৩:১১ AM

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই

ছবি : সংগৃহীত


পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১ মে) ভোর ৫টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আজ বিকেল ৩টায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে আসা হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অমায়িক, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত মোদাব্বির হোসেন চৌধুরী দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

হবিগঞ্জের আলোকিত ও কৃতী সন্তান মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন মোদাব্বির হোসেন চৌধুরী। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসাবে অবসর গ্রহণ করেন। পরে জিয়াউর রহমানের শাসনামলে তিনি পুলিশে আত্তীকৃত হন। বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করার পর তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ