বাহুবলে তিন ফসলি জমি নষ্ট করে অ বৈ ধ ভাবে বালু উ ত্তো ল ন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM

বাহুবলে তিন ফসলি জমি নষ্ট করে অ বৈ ধ ভাবে বালু উ ত্তো ল ন

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৯:০৯:৪৫ AM

বাহুবলে তিন ফসলি জমি নষ্ট করে অ বৈ ধ ভাবে বালু উ ত্তো ল ন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুরের মাঠে তিন ফসলি জমি থেকে বালু তোলা হচ্ছে। কৃষিজমি হুমকিতে ফেলে বালু তুললেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুরের মতো গর্ত করে তোলা হচ্ছে বালু। আইনে নিষিদ্ধ হলেও বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মধুপুরের মাঠে তিন ফসলি জমিতে পুকুর খননের মতো করে বালু তোলা হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধুপুর ফকির বাড়ির ফুল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বালু তুলছেন। জানা গেছে, কিছু প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে এমন অবৈধ কাজ করে যাচ্ছেন দুলাল মিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন, দুলাল মিয়া যে জমি থেকে বালু উত্তোলন করছেন সেই জমি দুলাল মিয়ার চাচার। চাচা লন্ডনে থাকার সুবাদে জমি দেখাশুনার দায়িত্ব পান ভাতিজা দুলাল মিয়া। দেখাশুনার নামে চাচার জমি নষ্ট করে বালু তুলছেন বলে অভিযোগ মহিলার।

স্থানীয় বাসিন্দা হিফজুর রহমান বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তুলে পরিবেশের ক্ষতি করছে অসাধু ব্যবসায়ীরা। বালুর গাড়ি গ্রামের রাস্তা দিয়ে নেওয়ার ফলে রাস্তা ভেঙ্গে গেছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং পরিবেশ বাচাঁন।

সরেজমিনে বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, ডুবাঐ বাজার থেকে পূর্ব দিকে হাজার হাজার বিঘা ফসলি জমি রয়েছে। কৃষকেরা কেউ পাট, কেউ মুখি কচু বা ধান রোপণ করেছেন। মাঠের মধ্যে দিয়ে একটি সরু পাকা সড়ক চলে গেছে মধুপুর গ্রামে। ওই মাঠের মাঝখানে পাশাপাশি দুটি গভীর গর্ত করে পুকুরের মতো করা হয়েছে। খনন করা জমির এক পাশে স্তূপ করে রাখা হয়েছে বালু। 

এছাড়াও উপজেলার বিভিন্ন স্হান থেকে বালু উত্তোলন করছে বালু কেখোরা।

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত, ইতিমধ্যে তহসিলদার গিয়ে সেখানে কাউকে পায়নি। গত মাসে উপজেলার কয়েকটি স্হানে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার এই মাসে ২ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আমাদের অভিযান অব্যাহত আছে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ