মাধবপুরে মাদ্রাসা ছাত্রকে বি ষ খাইয়ে হ ত্যা র অ*ভিযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM

মাধবপুরে মাদ্রাসা ছাত্রকে বি ষ খাইয়ে হ ত্যা র অ*ভিযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৯:২০:৫৯ AM

মাধবপুরে মাদ্রাসা ছাত্রকে বি ষ খাইয়ে হ ত্যা র অ*ভিযোগ

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আশিকুল ইসলাম জনি (১৪) নামে এক মাদ্রাসা  ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত ছাত্র বেজুড়া গ্রামের  গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি  আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। জনির পরিবারের দাবি তাকে বিষ খাওয়ানো হয়েছে।

আশিকুল ইসলামের পিতা মিজানুর রহমান জানান,গত ২৩ এপ্রিল সকালে তার ছেলে জনি মাদ্রাসায় ব্যথায় ছটপট করতে তাকে। তখন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহবুব জনিকে নিয়ে সকালে তার বাড়িতে আসেন। তার অবস্থা খারাপ দেখে দ্রুত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে ৬ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২৯ এপ্রিল জনি  মারা যায়। ৩০ এপ্রিল তাকে বেজুড়া গ্রামে দাফন করা হয়েছে। ছেলেকে হারিয়ে  মা বাবা শোকাভিভূত বাকরুদ্ব।

জনির পিতার অভিযোগ তার ছেলে মৃত্যুর জন্য বড় হুজুর আল আমিন দায়ী। মাদ্রাসা শিক্ষক আল আমিনের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মাদ্রাসা শিক্ষক হাফেজ আল আমিন বলেন, সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় জনি অসুস্থ। ফোন পেয়ে গিয়ে জনিকে জিজ্ঞাসা করলে সে জানায় তার মাথা ব্যথা। তখন একজন শিক্ষককে দিয়ে জনিকে তার বাড়িতে পাঠানো হয়। এখন জনির পিতা মিথ্যা অভিযোগ তুলছেন। সে কিভাবে মারা গেছে তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন  জানান, মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সংবাদ শুনেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ