খেলাফত মজলিস কাকাইলছেও ইউনিয়ন শাখার কমিটি গঠন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM

খেলাফত মজলিস কাকাইলছেও ইউনিয়ন শাখার কমিটি গঠন

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৯:২৪:৩৭ AM

খেলাফত মজলিস কাকাইলছেও ইউনিয়ন শাখার কমিটি গঠন

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার  কাকাইলছেও ইউনিয়ন পর্যায়ে খেলাফত মজলিস কাকাইলছেও ইউনিয়ন শাখা'র কমিটি গঠন হয়েছে।

আজ (১ মে ) বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা এবং কমিটি গঠন এর আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার শুরতে কুরআন থেকে তিলাওয়াত করেন- মাওলানা শফিকুল ইসলাম।

সভায় আলোচনা রাখেন,  খেলাফত মজলিস আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আ.শ.ম নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, সেক্রেটারি -মওদুদ আহমদ, মাওলানা শফিকুল ইসলাম এবং মাওলানা মাহদি প্রমুখ।

বক্তাগণ- ইসলামি রাজনীতির গুরুত্ব এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি খেলাফত মজলিসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। দেশে ইসলাম, শান্তি, শৃঙ্খলা এবং সার্বিক বিষয়ের উপর মোটামুটি আলোকপাত করে খেলাফত মজলিস সংগঠন করার আহবান জানান।

পরে কমিটি গঠন করা হয়- কমিটির সভাপতি পদে আলহাজ্ব শহিদুর রহমান দুদু, সহ-সভাপতি পদে মো: হুসাইন আহমদ, সেক্রেটারি পদে - মাওলানা শফিকুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক পদে- কিয়ামুল মিয়া, কোষাধ্যক্ষ পদে- মো: সাজু মিয়া, প্রচার সম্পাদক পদে - মো: ফজলুর রহমান এবং সদস্য হিসেবে- মো: খুবাইব মিয়া, মো: মুজাফফর মিয়া, মোঃ ফুরকান মিয়া, মো: মুহিবুর রহমান, এবং মো: জাহিদুল ইসলাম প্রমুখ।

এর পাশাপাশি সদস্য সংগ্রহ চলছে। এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরে সভাপতি সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ