আজমিরীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লা ড গ্রুপিং কর্মসূচি পালন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ PM

আজমিরীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লা ড গ্রুপিং কর্মসূচি পালন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১১:৫৩:২৫ AM

আজমিরীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লা ড গ্রুপিং কর্মসূচি পালন

ছবি : সংগৃহীত


"ভালবাসায় গড়ে উঠুক মানবতার পৃথিবী"—এই প্রতিপাদ্যে হবিগঞ্জের আজমিরীগঞ্জে মানবতার পৃথিবী সংগঠনের আয়োজনে এক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেল ৩টায় পৌর সদরের শরীফ নগর (কামারহাটি) এলাকায় স্থানীয় তরুণদের সংগঠন 'মানবতার পৃথিবী'র আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি, পৌরসভার শরীফ নগরের বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডা. কাজী এমদাদ হোসেন শুভ্র।

এই কর্মসূচিতে চারজন চিকিৎসকসহ মোট আটজনের একটি দল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন। বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই সেবাদান কার্যক্রম, যেখানে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মো. আবু ইফরান, বাংলাদেশ মেডিকেল ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ও চিকিৎসক ডা. মো. রুবাইয়াত জাহান ইমন, সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মিজানুর রহমান। এছাড়ও এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের আরও চারজন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন।সিলেট ভ্রমণ প্যাকেজ

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সদস্য ফরহাদ হোসেন, রিজুয়ান, সীমান্ত, সাদি, আরমান, মাহবুব, শ্রাবণ, প্রিয় প্রমুখ। সংগঠনের সভাপতি ডা. কাজী এমদাদ হোসেন শুভ্র বলেন— “আমরা এলাকার মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে আজ এই কর্মসূচির আয়োজন করেছি। আমার সহপাঠী, সংগঠনের সহপাঠী, ছোট ভাই ও স্থানীয় মানুষের সহযোগিতায় ভবিষ্যতে আরো বড় পরিসরে এলাকার সাধারণ, গরীব, অসহায় মানুষের চিকিৎসা সেবা নিয়ে আমরা দাঁড়াতে চাই।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ