নবীগঞ্জ আ.লীগ নেতা গ্রে ফ তা র
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM

নবীগঞ্জ আ.লীগ নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ১১:৩৩:২৫ AM

নবীগঞ্জ আ.লীগ নেতা গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ সদস্যরা ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ঘোলডুবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছালেহ আহমদ চৌধুরী ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা নদীর উত্তরপার গ্রামের মরহুম আব্দুর রকিব চোধুরীর ছেলে এবং ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এর আগে, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেনকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে থানাপুলিশ। কামাল হোসেন ইনাতগঞ্জ ইউনিয়নের ফিরোজপুর গ্রামের ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মালিকের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম বলেন- ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরীকে ডেভিল হান্ট পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেনকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ