বানিয়াচংয়ে নি*খোঁজের ৪ দিন পর মিলল তরুণীর লা*শ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ PM

বানিয়াচংয়ে নি*খোঁজের ৪ দিন পর মিলল তরুণীর লা*শ

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০২:০৯:৫৬ AM

বানিয়াচংয়ে নি*খোঁজের ৪ দিন পর মিলল তরুণীর লা*শ

প্রতীকী ছবি


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হাওর থেকে জাহেরা খাতুন (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাত ১০টায় উপজেলার শ্রীমঙ্গল মৌজা হাওরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

জাহেরা খাতুন জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে রসুলপুর গ্রামের ওয়াহেদ মিয়ার মেয়ে। গত ৪ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।

বিথঙ্গল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রউফ বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। চারদিন ধরে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল মৌজা হাওরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি।

তিনি বলেন, ধারণা করছি ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর রহস্য জানতে মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


জৈন্তা বার্তা/আরআর