প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কোনা বনগাঁও গ্রামে জয়গুন বিবি (৫০) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ওই গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কোনা বনগাঁও গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী জয়গুন বিবি মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করেন। তখন বাড়ির লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জৈন্তা বার্তা/আরআর




