লাখাইয়ে খাদ্য গুদাম পরিদর্শনে মাসুদুর রহমান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ PM

লাখাইয়ে খাদ্য গুদাম পরিদর্শনে মাসুদুর রহমান

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৮:০১:১২ AM

লাখাইয়ে খাদ্য গুদাম পরিদর্শনে মাসুদুর রহমান

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলা খাদ্য বিভাগের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব একান্ত  সচিব মাসুদুর রহমান।

শহিসাবে বৃহস্পতিবার ১৫ মে বিকালে লাখাই উপজেলা খাদ্য গুদামের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামের উন্নয়ন কাজ ও খাদ্যশস্য সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদ্য  মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মাসুদুর রহমান জানান, বিভিন্ন সুযোগ-সুবিধাগুলো চালু রয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে। এবং খাদ্য গুদামগুলোতে যথাযথ প্রক্রিয়ায় খাদ্যশস্য সংরক্ষণ করা হচ্ছে।

এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে তিনি কথা বলেন কৃষকরা জানান, আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে  আমরা আবেদন করেছি লটারির মাধ্যমে আমাদের নাম পেয়েছি কিন্তু লাখাই  সোনালী ব্যাংকের ম্যানেজার  আমাদের নামে একাউন্ট করে দিচ্ছেনা  তিনি কৃষি কার্ড চায়  আমাদের অনেকেরই কৃষি কার্ড   হারিয়ে গেছে কৃষি কার্ড নেই এখন আমরা হয়রানির শিকার হচ্ছি। শুধু জাতীয় পরিচয় পত্র দিয়ে  ব্যাংক একাউন্ট করার জন্য  আপনাদের অনুমতি কামনা করি।  এদিকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ১৩ ও ১৪% শুকানো না থাকায় ধান নিচ্ছে না। কৃষক হয়রানের শিকার হচ্ছে।  এদিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আবির হোসেন , উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা  আমির আলী, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি  আশীষ দাশগুপ্ত, স্হানীয়  কৃষকগন সহ  খাদ্য অফিসের  কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার