মাধবপুরে গৃহবধূর ম র*দে হ উ দ্ধা র
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ AM

মাধবপুরে গৃহবধূর ম র*দে হ উ দ্ধা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৫ ০৭:০৯:৪৩ AM

মাধবপুরে গৃহবধূর ম র*দে হ উ দ্ধা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে প্রিয়াঙ্কা সরকার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার ( ২১ মে )  বেলা ১১ টার দিকে মাধবপুর থানার এসআই মো: সাইদুর রহমান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। 

সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুজিত সরকার এর স্ত্রী। প্রিয়াঙ্কা সরকার এর মা প্রিয়ভাষী সরকার জানান, সকালে আমার মেয়ের দেবর আমাকে ফোন করে জানায় আমার মেয়ে খুবই অসুস্থ, তারাতাড়ি আসতে বলে। এসে দেখি মেয়ের এই অবস্থা। তার দশমাস বয়সের একটি সন্তান আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া আটটার দিকে প্রিয়াঙ্কা সরকার বিষ পান করেছে বলে পরিবারের লোকজন টের পেয়ে পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করেছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
ধর্ম বিশ্বাস আলাদা হলেও মানবকল্যাণই মূল লক্ষ্য- এম এ মালিক
কারো করুণায় নয়, নিজেদের শক্তিতেই গড়ব মর্যাদাবান বাংলাদেশ- আরিফুল হক চৌধুরী
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
হবিগঞ্জ-৪ আসন: তারেক রহমানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা
জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
জৈন্তাপুরে চো*রাকারবারিদের সঙ্গে বি*জিবির সং*ঘর্ষ, আ*হত ৪
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা দেশের মানুষের কাছে স্পষ্ট
জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা