মাধবপুরে অ বৈ ধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অ ভি যা ন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ PM

মাধবপুরে অ বৈ ধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অ ভি যা ন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৮:৪৩:১৬ AM

মাধবপুরে অ বৈ ধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অ ভি যা ন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।এসময় কাউকে পাওয়া যায়নি বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।

মঙ্গলবার (৩ জুন)  সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। উপজেলার ছাতিয়াইন, গোকুলপুর ও ধীতকুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২ টি ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়। মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায়  সহযোগিতা করে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।  অবৈধভাবে বালু উত্তোলন রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: