ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে আসন্ন ঈদ-উল - আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে কোরবানি প্রদান ও চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ১২ টায় মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) মো: মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমরুল হাসান, ইউপি চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সোহাগ, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নূর মামুন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম কাচা চামড়া সংরক্ষণের জন্য দিকনির্দেশনা দিয়ে জানান, এ বছর ঈদ উপলক্ষে কাচা চামড়া সংরক্ষণের জন্য প্রতিটি মাদ্রাসায় সরকারের পক্ষ থেকে চাহিদামতো লবণ দেওয়া হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




