মাধবপুরে সে*না অ ভি যা নে ম*দসহ নারী আ ট ক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ PM

মাধবপুরে সে*না অ ভি যা নে ম*দসহ নারী আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৫:২৩:৩৫ AM

মাধবপুরে সে*না অ ভি যা নে ম*দসহ নারী আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোয়ালনগরে সেনাবাহিনীর অভিযানে মদসহ এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় শামীম হোসেনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানের সময় শামীম হোসেন (২৩) পার্শ্ববর্তী  সোনাই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ৪৩ বোতল হুইস্কি, ৩ বোতল ভদকা, একটি দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসময় শামীমের মা সুরুজ বানু (৫৬) কে আটক করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: