নবীগঞ্জে আ*ওয়ামী লীগ নেতা গ্রে*প্তার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ PM

নবীগঞ্জে আ*ওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০১:৪৭:০০ PM

নবীগঞ্জে আ*ওয়ামী লীগ নেতা গ্রে*প্তার


হবিগঞ্জের নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়কে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, 'ডেভিল হান্ট' অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শহরের মাছ বাজার সংলগ্ন পশ্চিম বাজার এলাকা থেকে গৌতম রায়কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, 'বিশেষ অভিযানের সময় গৌতম রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।' 

উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে গৌতম রায়সহ আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবীগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর আত্মগোপনে চলে যান রানা, গৌতমসহ অন্যান্য আসামিরা।

গতমাসে ওই মামলার প্রধান আসামি রানাকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে রানা পালিয়ে ভারতে চলে গেলে মামলার বাদী গত ৪ জুন অন্যান্য আসামিরা যাতে দেশ ছেড়ে না যেতে পারেন সে মর্মে আবেদন দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: