মাধবপুরে শিক্ষানুরাগী সৈয়দ মোঃ ফয়সলকে সং ব র্ধ না
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ PM

মাধবপুরে শিক্ষানুরাগী সৈয়দ মোঃ ফয়সলকে সং ব র্ধ না

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৫:৫১:২৫ PM

মাধবপুরে শিক্ষানুরাগী সৈয়দ মোঃ ফয়সলকে সং ব র্ধ না

ছবি:নিজস্ব


সায়হাম গ্রুপের চেয়ারম্যান  ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার  ঐতিহ্যবাহী ইটাখোলা ফাজিল মাদরাসা মাদরাসা গভর্নিং বডি'র সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার দুপুরে মাদ্রাসা মাঠে  সংবর্ধনা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত মাদরাসা গভর্নিং বডি'র সভাপতি, আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান, ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল।এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আমির হোসেন জাকারিয়া। সংবর্ধিত প্রধান অতিথি সৈয়দ মোঃ ফয়সল বলেন,এই মাদ্রাসায়  আজকে এলাকার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।এই মাদ্রাসার প্রতিষ্ঠার অতীত ইতিহাস স্মরণ করে এই বর্ষিয়ান শিক্ষানুরাগী বলেন,মাদ্রাসা প্রথমে আমাদের বসত বাড়ির একটি ছনের ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল।পরে ছাত্রছাত্রী বাড়তে থাকায় বর্তমান জায়গায় আপন ঠিকানা হয়।মাদ্রাসার একাডেমিক ভবন ও সুযোগ সু্বিধার জন্য আমাদের পরিবার ও এলাকাবাসি সহযোগিতা করেছেন।তিনি বলেন,আমার জীবনের বাকি অংশ মানুষের জন্য  কাজ করে যেতে চাই।আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই যেখানে কোন বিদ্বেষ হিংসা হানাহানি থাকবেনা।সমাজে কেউ কারো প্রতি জুলুম করলে জুলুমবাজদের রুখে দেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক