হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘ*র্ষে যুবক নি হ ত
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ PM

হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘ*র্ষে যুবক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ১১:৫৮:১৫ PM

হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘ*র্ষে যুবক নি হ ত

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশ্বাব উদ্দিন খানের ছেলে।

পুলিশ জানায়, বাহুবল উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শাহেদ ও তার দুই বন্ধু। পথে সম্বপুর এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং তার দুই সঙ্গী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদ নিহত হয়েছেন। তার দুই সঙ্গীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক