স্বজনদের আ পত্তি র মুখে লা*শ উত্তোলণ না করেই ফিরে গেল পিবিআই টিম
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১০ PM

স্বজনদের আ পত্তি র মুখে লা*শ উত্তোলণ না করেই ফিরে গেল পিবিআই টিম

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৯:১৮:০৯ PM

স্বজনদের আ পত্তি র মুখে লা*শ উত্তোলণ না করেই ফিরে গেল পিবিআই টিম

ছবি: নিজস্ব


স্বজন পরিজনদের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলণ না করেই ফিরে গেলেন পিবিআইর ঢাকা অফিসের একটি টিম। সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টার সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে টিমটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শামীম মিয়ার (শফিক) (৫৮) লাশ কবর থেকে উত্তোলণ করতে এসেছিলেন।শামীম সাভারে শরবত বিক্রী করতেন।

২০ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত হন হবিগঞ্জের  মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শামীম মিয়া(শফিক)

এ ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আশুলিয়া) আদালতে  বাদী হয়ে মামলা করেছেন পাবনা জেলার ফরিদপুর থানার সাভার গ্রামের শফিউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন।সিআর মামলা নং ১২৪৮/২০২৪। মামলায় শেখ হাসিনা,ওবায়দুল কাদের,আসাদুজ্জামান খান কামাল সহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।অজ্ঞাত আসামী করা হয়েছে আড়াইশ থেকে তিনশ জনকে।

এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ সোমবার(১৪ জুলাই) লাশ উত্তোলণের জন্য এসেছিলেন ঢাকা জেলা পিবিআই এর একটি টিম।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম ও ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। কিন্তু নিহত শামীমের স্বজনেরা লাশ উত্তোলণ করতে আপত্তি জানান।তাদের দাবি কোথাকার কোন জাকারিয়ার মামলায় শামীমের লাশ উত্তোলণের বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।শামীমের ভাই জহুরুল দাবি করেছেন, শামীম হত্যাকান্ডে তারা ট্রাইবুনালে মামলা করেছেন আগেই।এক্ষেত্রে ট্রাইবুনালের মাধ্যমেই যা হওয়ার হবে।

পিবিআই ইন্সপেক্টর গোবিন্দ লাল দে জানান, 'শামীমের স্বজনদের আপত্তির বিষয়টি আমরা আদালতকে অবহিত করব।'

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম জানান,'আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলণ করতে গেলেও নিহতের পরিবারের লোকজনের লিখিত আপত্তির কারনে আমরা লাশ উত্তোলণ না করেই চলে আসি।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক