এনসিপি’র নিবন্ধন হলে শাপলা প্রতীকেই হবে: পাটওয়ারী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৩ PM

এনসিপি’র নিবন্ধন হলে শাপলা প্রতীকেই হবে: পাটওয়ারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৬:৫৮:২৪ PM

এনসিপি’র নিবন্ধন হলে শাপলা প্রতীকেই হবে: পাটওয়ারী

ফাইল ফটো


শাপলা আমরা পাবো না কেন? এর কোনো ব্যাখ্যা বলতে পারবেন? যদি আমরা শাপলা প্রতীক না পাই, তাহলে আমরা এর জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। আর যদি নিবন্ধন ও প্রতীকের প্রশ্ন আসে, তাহলে সেটা শাপলাতেই হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এই প্রতীক না দেয়ার পেছনে কোনো আইনী ব্যাখ্যা দিতে পারে নাই, কোনো রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। তাই আমরা মনে করি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। সেটা আমরা নির্বাচন কমিশনকে বলেছিও।

পাটওয়ারী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা একটা অসৎ উদ্দেশ্য দেখেছিলাম। শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়েছিল, আপনারা দেখেছেন। এই শাপলা প্রতীক না দেয়ার পেছনেও আমরা (এনসিপি) অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি।

যে প্রতীক চাওয়া হয়েছে, সেটা কেনো দিচ্ছে না দেবে না, সে প্রশ্নও কমিশনকে সাংবাদিকদের করা উচিত বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। এ ক্ষেত্রে জল আরও অনেক দূর গড়ানোর আশঙ্কা করছে তাদের দল, এমন মন্তব্যও করেন তিনি।

পরে এক সাংবাদিক একটি গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে প্রশ্ন করেন পাটওয়ারীকে। উত্তরে তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো গোপন নথি ফাঁস হয়ে যাওয়া উচিত না। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কিছু বাক্য বিনিময়ও হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী