হবিগঞ্জে মা*দকসহ আ*টক ২
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২১ AM

হবিগঞ্জে মা*দকসহ আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০২:৫৫:১৫ PM

হবিগঞ্জে মা*দকসহ আ*টক ২


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— চট্টগ্রামের ছলিমপুর গ্রামের মৃত আব্দুশ শক্কুরের ছেলে সাইফুল আলম (৪৮) এবং লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম করইতলা গ্রামের রুহুল আমিনের ছেলে রুবেল হোসেন (৩০)।

শনিবার (১১ অক্টোবর) ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে একটি ট্রাকে করে কিছু মাদক ব্যবসায়ী সিলেটে গাঁজা পাচার করছে। পরবর্তীতে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে ওই ট্রাকটি চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। তখন র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

তল্লাশিতে ট্রাকের বডির ভেতরে সাদা প্লাস্টিকের তিনটি বস্তায় খাকি স্কচ টেপে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক