আজমিরীগঞ্জে সবজির দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২১ AM

আজমিরীগঞ্জে সবজির দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৩:৩০:৪৩ PM

আজমিরীগঞ্জে সবজির দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে

ছবি:নিজস্ব


আজমিরীগঞ্জে সবজির দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার ওপরে পৌঁছানোয় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এতে তাদের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাবের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ের অভাব, সিন্ডিকেটের কারসাজি এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না, খাদ্যতালিকায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন।

অাজ শনিবার(১১অক্টোবর)আজমিরীগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দু-একটি সবজি ৫০ টাকার নিচে পাওয়া গেলেও অধিকাংশ সবজির দাম ৭০ থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বেগুন ৭০ টাকা কেজি, মুকি ৪০ থেকে ৫০ টাকা কেজি, আলু ২৫ টাকা কেজি, টমেটো ১২০ টাকা কেজি, পেপে ২৫ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, শিম ১৮০ টাকা কেজি, মূলা ৭০ টাকা  বটবটি ৭০ টাকা কেজি, ঘইডা ৬০ টাকা কেজি, তেতুল ১০০ টাকা কেজি, জলপাই ৮০ টাকা কেজি, কাঁচামরিচ ২৫০ টাকা কেজি, মিষ্টি লাউ ৬০ টাকা কেজি, শশা ৬০ টাকা কেজি এবং কুমড়া ৫০ টাকা পিসে বিক্রি হচ্ছে। সবজির এমন লাগামহীন দামে ক্ষুব্ধ ক্রেতারা জানান, বাজারে গেলে কোনো কিছুই নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছে অথচ প্রশাসনের নজরদারি নেই।জলসুখা কাঁচাবাজারের সবজি বিক্রেতা নুরুল ইসলাম বলেন, "আমাদের পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বেশি রাখতে হচ্ছে। শীত এলে নতুন সবজি বাজারে আসবে, তখন দাম কমে যাবে। বর্তমানে যে সবজি আছে, সেগুলো মৌসুমের শেষ দিকের, তাই দামে কিছুটা বাড়তি।" সবজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কবে আসবে?

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক