হবিগঞ্জে বিপুল পরিমাণ চো*রাই পণ্য জ*ব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২১ AM

হবিগঞ্জে বিপুল পরিমাণ চো*রাই পণ্য জ*ব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০২:২৬:১৫ PM

হবিগঞ্জে বিপুল পরিমাণ চো*রাই পণ্য জ*ব্দ


হবিগঞ্জে চলতি মাসে একাধিক অভিযানে ৫৫ বিজিবি ২৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানের পণ্য জব্দ করেছে। 

শনিবার রাতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, গত পাঁচ দিনে চালানো এসব অভিযানে ভারতীয় জিরা, মেহেদী, মদ, বিয়ার, সার, কসমেটিকস, গাঁজা এবং গরু জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরে বিজিবির একটি দল অবস্থান নেয়। একপর্যায়ে দুটি হাইয়েস গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১৫ লাখ ৭৩ হাজার ২০০ টাকার ভারতীয় জিরা ও কাবেরী মেহেদী জব্দ করা হয়।

এছাড়া, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখান, গুটিবাড়ী ও কাকমারাছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল বিয়ার, বিভিন্ন প্রকার সার ও ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।

অন্যদিকে, চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় গাঁজা ও কয়েকটি গরু জব্দ করা হয়। মাধবপুর উপজেলার মনতলা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, অভিযান চালানোর সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং পণ্য ফেলে গা-ঢাকা দেয়।

বিজিবি অধিনায়ক মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান রোধই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নিয়মিতভাবে এসব অপরাধ দমন করতে অভিযান চালিয়ে যাচ্ছি।” 

তিনি জানান, জব্দ সব মাদক ও চোরাচালান পণ্য আইন অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে মোট ২ কোটি ২৪ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক, চোরাচালান পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক