সংবাদ প্রকাশের পর মাধবপুর সমাজসেবা অফিসে উপপরিচালকের পরিদর্শন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ AM

সংবাদ প্রকাশের পর মাধবপুর সমাজসেবা অফিসে উপপরিচালকের পরিদর্শন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৪:৩১:৫৯ PM

সংবাদ প্রকাশের পর মাধবপুর সমাজসেবা অফিসে উপপরিচালকের পরিদর্শন

ছবি:নিজস্ব


দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদে মাধবপুর উপজেলা সমাজসেবা অফিসে নিয়মিত কর্মকর্তা না থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তি দেখা দেওয়ার বিষয়টি উঠে আসার পর নড়েচড়ে বসেছে সমাজসেবা বিভাগ।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  মাধবপুর উপজেলা সমাজসেবা অফিস পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি মাধবপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রবেশন অফিসার নিপুন রায়কে নির্দেশ দেন, সেবা গ্রহীতাদের সুবিধার্থে সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার অফিসে নির্দিষ্টভাবে উপস্থিত থাকার ব্যবস্থা করতে। পাশাপাশি তিনি অফিসে এই সময়সূচি সংক্রান্ত নোটিশ টানানোর নির্দেশও দেন।

উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, “নিয়মিত কর্মকর্তা পদায়নের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই পদায়ন সম্পন্ন হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আমাদের কাজের গতি ত্বরান্বিত করে। আমি সাংবাদিকদের প্রতি সম্মান রেখে বলছি, এমন সংবাদ প্রকাশ করুন যাতে দেশে ও সমাজে শান্তি, শৃঙ্খলা এবং মূল্যবোধ ফিরে আসে।”পরিদর্শনকালে প্রবেশন অফিসার নিপুন রায় উপস্থিত ছিলেন।এসময় দেশ রূপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর ও মানব কন্ঠ প্রতিনিধি এম এ কাদেরকে ধন্যবাদ জানান উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক