তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাধবপুরে বিএনপির বিশাল জনসভা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ AM

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাধবপুরে বিএনপির বিশাল জনসভা

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৮:৫৭:২৫ PM

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাধবপুরে বিএনপির বিশাল জনসভা

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ছাতিয়াইন বাজারের মুক্তমঞ্চে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল। সভায় সভাপতিত্ব করেন ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল মিয়া।

যুবদল নেতা পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রূপরেখা। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়ন।

সভায় বক্তব্য রাখেন— মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান , মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ সাহেব, শহীদুল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা এস. এম. ইকরাম, বিএনপি নেতা এডভোকেট জসিম উদ্দিন, আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, ছাত্রদল আহ্বায়ক মারুফ আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ জামান, এবং যুবদল নেতা বিল্লাল মিয়া প্রমুখ।

বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশ নিয়ে সমাবেশস্থল মুখর করে তোলেন।

সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেন, “বাংলাদেশকে জনগণের প্রকৃত রাষ্ট্রে রূপ দিতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। জনগণই হবে পরিবর্তনের চালিকা শক্ত

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক