প্রতিবন্ধী কিশোরকে চু রির অ'প'বা'দে পি*টিয়ে হাত ভেঙ্গে দিল দু র্বৃ ত্ত রা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ AM

প্রতিবন্ধী কিশোরকে চু রির অ'প'বা'দে পি*টিয়ে হাত ভেঙ্গে দিল দু র্বৃ ত্ত রা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ১০:৪৭:১৫ PM

প্রতিবন্ধী কিশোরকে চু রির অ'প'বা'দে পি*টিয়ে হাত ভেঙ্গে দিল দু র্বৃ ত্ত রা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ( ২৬ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী কিশোর বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর শ্যামলী পাড়া এলাকার মনির মিয়ার শারীরিক প্রতিবন্ধী কিশোরী পুত্র আব্দুল হাকিম (১৭) শনিবার বিকেলে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে আন্দিউড়া ইউনিয়নের ফয়সাল চৌধুরীর ছেলে শাওন (২০), মাধবপুর পৌরসভার শিবপুর এলাকার মতিউর মিয়ার ছেলে সোলাইমান (২১), কৃষ্ণনগর এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে শাকিল (২১) ও ফারুক মিয়ার ছেলে ইয়ান(২৯) এবং ইরফান (২১) সহ ১৫/২০ জন মিলে তাকে অপহরণ করে গরুর বাজার মাঠে নিয়ে যায়।

সেখানে একদফা মারধর করে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে দ্বিতীয় দফায় মারধর করে ওই বাড়ির ছাদে নিয়ে তৃতীয় দফায় আবারও মারধর করে। দুর্বৃত্তরা মারতে মারতে  একপর্যায়ে আব্দুল হাকিম এর বামহাত ভেঙ্গে ফেলে এবং তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এতে ভয় পেয়ে আব্দুল হাকিম দুর্বৃত্তদের আড়াই লাখ টাকা দিবে বললে তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পেয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে রোববার বিকেলে আব্দুল হাকিম মাধবপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন। মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক