হবিগঞ্জে শিক্ষার্থীকে ব*লাৎকারের অ*ভিযোগে শিক্ষক গ্রে*প্তার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৬ AM

হবিগঞ্জে শিক্ষার্থীকে ব*লাৎকারের অ*ভিযোগে শিক্ষক গ্রে*প্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০২:৪৫:০১ PM

হবিগঞ্জে শিক্ষার্থীকে ব*লাৎকারের অ*ভিযোগে শিক্ষক গ্রে*প্তার


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল ইমরান হোসাইনকে (৩২) গ্রেপ্তার করে চুনারুঘাট থানার পুলিশ। 

ইমরান হোসাইনের বাড়ি একই উপজেলার কালেঙ্গা গ্রামে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে (৮) প্রিন্সিপাল ইমরান অফিস কক্ষে ডেকে নেন। পরে সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রকাশ পায়। এরপর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দাখিল করা হয়। 

ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার স্বামী প্রবাসে। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু ঘটনার রাতে হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে। 

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

যদিও অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা