মাধবপুরে ছি ন তা ই কা রী আ ট ক: উদ্ধার স্মার্টফোন, আর্মি ক্যাম্পের দ্রুত অভিযানে স্বস্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৭ PM

মাধবপুরে ছি ন তা ই কা রী আ ট ক: উদ্ধার স্মার্টফোন, আর্মি ক্যাম্পের দ্রুত অভিযানে স্বস্তি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০৭:০৩:২৩ PM

মাধবপুরে ছি ন তা ই কা রী আ ট ক: উদ্ধার স্মার্টফোন, আর্মি ক্যাম্পের দ্রুত অভিযানে স্বস্তি

ছবি:নিজস্ব


হবিগঞ্জের  মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজারে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। আজ শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে মো. শাকিল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে শাহজি বাজারের বেনু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

​স্থানীয় সূত্রমতে, গত কয়েকদিন ধরে শাহজি বাজার ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের এই দ্রুত অভিযান নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

​অভিযান শেষে গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মো. শাকিল মিয়া এবং উদ্ধারকৃত স্মার্টফোনটি যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েল হাচ্ছার কাছে হস্তান্তর করা হয়।

​মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা  জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত মামলা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির