মাধবপুরে ছিন*তাইকারী আট*ক: স্মার্টফোন উ*দ্ধার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৭ PM

আর্মি ক্যাম্পের দ্রুত অভি*যানে স্বস্তি

মাধবপুরে ছিন*তাইকারী আট*ক: স্মার্টফোন উ*দ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ০৮:০২:১০ PM

মাধবপুরে ছিন*তাইকারী আট*ক: স্মার্টফোন উ*দ্ধার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে পরিচালিত এ অভিযানে মো. শাকিল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শাহজিবাজারের বেনু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শাহজিবাজার ও আশপাশের এলাকাগুলোতে ধারাবাহিকভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি হয়। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের এই দ্রুত অভিযান এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত শাকিল মিয়া ও উদ্ধারকৃত স্মার্টফোনটি যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েল হাচ্ছারের কাছে হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির