আজমিরীগঞ্জে শিয়ালের কাম*ড়ে নারী-শিশুসহ আহ*ত ৫, স্বাস্থ্য কমপ্লেক্সে মেলে*নি ভ্যাক্সিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৭ PM

আজমিরীগঞ্জে শিয়ালের কাম*ড়ে নারী-শিশুসহ আহ*ত ৫, স্বাস্থ্য কমপ্লেক্সে মেলে*নি ভ্যাক্সিন

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৯:৩৮:৩১ PM

আজমিরীগঞ্জে শিয়ালের কাম*ড়ে নারী-শিশুসহ আহ*ত ৫, স্বাস্থ্য কমপ্লেক্সে মেলে*নি ভ্যাক্সিন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্য শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে ভাটিপাড়া গ্রামের নদীঘাট সংলগ্ন এলাকা থেকে একটি শিয়াল বের হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। প্রথমে এটি দুইটি গরুকে কামড়ায়। পরে বাধা দিতে গেলে শিয়ালটি নারী-শিশুসহ পাঁচজনকে কামড়িয়ে আহত করে। শিয়ালটিকে ধাওয়া করেও আটকানো যায়নি; এটি পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ঘিরে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের নাম- আমির হোসেন (২০), আয়েশা বেগম (৩০), তামান্না আক্তার (১০), টুনি (৭), অলবস (৪০)

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সেখানে (Anti-Rabies Vaccine) ভ্যাক্সিনের সরবরাহ না থাকায় আহতদের সদর হাসপাতালে গিয়ে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে যান।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন বলেন,‘বর্তমানে (Anti-Rabies Vaccine) ভ্যাক্সিন আমাদের কাছে নেই। চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ পেলেই দেওয়া হবে। আপাতত রোগীদের সদর হাসপাতালে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির