হবিগঞ্জে ধ*র্ষণের মা*মলায় যুবক গ্রে*প্তার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ AM

হবিগঞ্জে ধ*র্ষণের মা*মলায় যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৩:০১:২৩ PM

হবিগঞ্জে ধ*র্ষণের মা*মলায় যুবক গ্রে*প্তার


হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের মামলায় মামানু মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের আবুল মিয়ার ছেলে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, প্রেমের সম্পর্ক গড়ে তোলে মামুন ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করেন।

র‌্যাব জানায়, তরুণী হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানাধীন নোয়াহাটি এলাকার বাসিন্দা। ভিকটিমের বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় আসা-যাওয়ার পথে ভিকটিমের সাথে বিবাদীর গল্প হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিমের সাথে ৪ বছর ধরে বিবাদীর সাক্ষাৎ ও কথাবার্তা চলে আসছে। বিবাদী ভিকটিমকে দীর্ঘদিন ধরে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

র‍্যাব আরও জানায়, গত ৭ নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে বিবাদী ভিকটিমকে জরুরি কথা আছে বলে ফোন করে ডেকে নিয়ে যান। বসত ঘরের পেছনের কক্ষে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভিকটিম তার পিতাকে বিষয়টি অবহিত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ