হবিগঞ্জের ধ*র্ষণ মা*মলার আ*সামি ঢাকায় গ্রে*প্তার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ PM

হবিগঞ্জের ধ*র্ষণ মা*মলার আ*সামি ঢাকায় গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৩:২৮:৩৫ PM

হবিগঞ্জের ধ*র্ষণ মা*মলার আ*সামি ঢাকায় গ্রে*প্তার


হবিগঞ্জ থানার ধর্ষণ মামলায় র‌্যাব যৌথ অভিযান চালিয়ে রনদীর গোপ (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি হবিগঞ্জ জেলার ঘোষপাড়া এলাকার মৃত নিন্দ্র গোপের ছেল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রনদীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

জানা যায়, ভিকটিম হবিগঞ্জ জেলার সদর থানাধীন ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৩ নভেম্বর বিকেলে দুপুরের খাওয়া শেষে ভিকটিমের মা ভিকটিমকে বাড়িতে রেখে স্কুলে চলে যান। সেদিন সন্ধ্যায় ভিকটিমের মা স্কুল শেষে বাড়িতে ফিরে এলে ভিকটিম ইশারায় তার মাকে জানায়, বিবাদী ভিকটিমকে ইশারায় ডেকে তার বাড়ির ৩য় তলার বাসায় নিয়ে ধর্ষণ করেছে।

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ভিকটিমের মা ভিকটিমকে বিবাদীর বাড়িতে নিয়ে গেলে ভিকটিম বিবাদীকে দেখিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির