সাপ্তাহিক ছুটির দিনেও পতাকা উত্তোলন: সিলেট নির্বাচন কার্যালয়ে সমালোচনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ PM

সাপ্তাহিক ছুটির দিনেও পতাকা উত্তোলন: সিলেট নির্বাচন কার্যালয়ে সমালোচনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০৬:০৯:৩২ PM

সাপ্তাহিক ছুটির দিনেও পতাকা উত্তোলন: সিলেট নির্বাচন কার্যালয়ে সমালোচনা

সংগৃহীত ছবি


সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি দপ্তরের ভবনে জাতীয় পতাকা উড়তে দেখা যাওয়ায় সিলেটে সমালোচনার চলছে। জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষায় সরকারি নির্দেশনার প্রতি দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের বিরুদ্ধে। ‘দায়িত্বশীলতার ঘাটতি নাকি অবহেলা’ এমন নানা আলোচনা চলছে সাধারণের মুখেও।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সকাল ৭টা পর্যন্ত কার্যালয় ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে। সরকারি বিধি অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনে দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম নেই।জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের ‘গাফিলতি’ প্রশাসনিক দায়িত্বশীলতার প্রশ্ন তোলে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, ‘জাতীয় পরিচয়ের প্রতীক যেখানে, সেখানে এমন উদাসীনতা মানা যায় না। প্রযুক্তি ও স্বয়ংক্রিয়তা থাকা সত্ত্বেও এমন ত্রুটি গ্রহণযোগ্য নয়। একটি সরকারি দপ্তর নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে জাতীয় প্রতীকের ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোরে হাঁটাহাঁটির সময় তারা দেখেন কার্যালয়ের সামনে জাতীয় পতাকা পুরোপুরি উড়ছে। বিষয়টি নজরে আসতেই তারা ছবি তোলেন এবং ভিডিও করেন। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় ছাড়া সরকারি কোনো প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা নেই। সেখানে শুক্রবার (সাপ্তাহিক ছুটির দিন) সরকারি এই ভবনে পতাকা উড়ছে এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।এই বিষয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের মুঠোফোনে একাধিকবার ফোনকল দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা