‘যুবসমাজকে সঠিক পথে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই’- প্রকৌশলী ইশতিয়াক আহমেদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ PM

শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

‘যুবসমাজকে সঠিক পথে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই’- প্রকৌশলী ইশতিয়াক আহমেদ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৭:৫৩:৫০ PM

‘যুবসমাজকে সঠিক পথে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই’- প্রকৌশলী ইশতিয়াক আহমেদ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে খেলাধুলাকে নিয়মিত করতে হবে। শনিবার বিকেল ৩টায় শাহজিবাজার বড় মাঠে  শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকের তরুণরা নানা প্রলোভনে পড়ে সঠিক পথ হারিয়ে ফেলছে। খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার কারণে বেড়েছে মাদকাসক্তি, অপরাধ ও নৈতিক অবক্ষয়। মাঠগুলোকে পুনরুজ্জীবিত করা গেলে ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি হলে যুবসমাজকে আবারো সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনা সম্ভব। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক কালো অধ্যায়ের অবসান ঘটেছে। অতীতে অস্থিরতার কারণে ক্রীড়াক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ কমে গিয়েছিল। এখন পরিবর্তনের সময়ে খেলাধুলার পাশাপাশি যুবকদের রাজনৈতিকভাবে সচেতন হওয়াও জরুরি।’

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অভিভাবক ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল ধানের শীষ প্রতীক পেয়েছেন। মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তিনি নির্বাচিত হলে খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক-যোগাযোগসহ সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে।’ দলমত নির্বিশেষে তাকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, ‘মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলাকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও প্রতিষ্ঠান-সবার সহযোগিতায়ই ক্রীড়ার উন্নয়ন সম্ভব।’

উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রতনপুর একাদশ ও ধর্মমন্ডল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ধর্মমন্ডল একাদশ।

শাহজিবাজার বড় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দর্শকদের করতালি, শ্লোগান ও বাঁশির আওয়াজে মাঠজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

ইউথ সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি মো. আবদাল মিয়া বলেন, ‘খেলাধুলা সমাজ অগ্রগতির অন্যতম শক্তি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক